Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা বিএসএমএমইউ’র উপাচার্যের

নতুন উপাচার্য বলেন, আমি প্রশাসনিক ক্ষমতা দেখাতে আসিনি, আমি আপনাদের বন্ধু হয়ে কাজ করতে চাই

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৬:২৫ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেছেন, ‘‘আমি মানুষ হিসেবে ভুল করতেই পারি, তবে ভুল হলে ধরিয়ে দেবেন। আমার কাজের গতি যেন ত্বরান্বিত হয়, সে ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন। আমি কোনো দুর্নীতি করব না। কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না।’’

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বিএসএমএমইউর নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব বুঝে নিয়ে ডা. মিলন হলে উপস্থিত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে নবনিযুক্ত উপাচার্য এসব কথা বলেন।

ডা. দীন মোহাম্মদ নূরুল হক আরও বলেন, ‘‘আমি আপনাদেরই লোক, আমি বঙ্গবন্ধুর লোক, আমি প্রধানমন্ত্রীর লোক। সবাই সহযোগিতা করবেন, ভুল হলে ধরিয়ে দেবেন। তবে কেউ আমাকে পিছু টানবেন না।’’

নতুন উপাচার্য বলেন, ‘‘আমার কাছে সবাই সমান। আমি কারও অন্যায় আবদার শুনবো না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলে দিয়েছেন। আমার অনেক চ্যালেঞ্জ আছে। আমি মনে করি- আপনারা সবাই খুবই ক্যাপাবল। বছরের পর বছর এখানে শ্রম দিয়ে আসছেন। সবাইকে জড়িয়ে ধরে এক সঙ্গে কাজ করতে চাই।’’

তিনি আরও বলেন, ‘‘আমি প্রশাসনিক ক্ষমতা দেখাতে আসিনি, আমি আপনাদের বন্ধু হয়ে কাজ করতে চাই। আপনাদের পাশে থেকে সব সমস্যা সমাধান করব।’’

 

   

About

Popular Links

x