Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

রবিবার ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

সফরের প্রথমদিন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করবেন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১০:০৯ পিএম

ঢাকায় আসছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। রবিবার (৭ এপ্রিল) দুইদিনের সফরে ঢাকা আসবেন তিনি।

তার সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ৭ এপ্রিল ঢাকায় আসবেন। তিনি একটি বড় ডেলিগেশন নিয়ে আসবেন। আমরা মনে করি এই সফরের মাধ্যমের ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে। তার সফরে একটি চুক্তি ও তিনটি এমওইউ সই হওয়ার কথা রয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফর তাৎপর্যপূর্ণ জানিয়ে ড. হাছান বলেন, “ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে। আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে সাউথ আমেরিকা খুব বড় জায়গা। ব্রাজিল বড় দেশ। তাদের বায়িং ক্যাপাসিটি অনেক বেশি। আমাদের অনেক কিছু রপ্তানির সুযোগ আছে।”

মাউরো ভিয়েরা সফরের প্রথমদিন রোববার (৭ এপ্রিল) বিকেল ৩টায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করবেন। পরে বিকেল পৌনে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরদিন সোমবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। 

   

About

Popular Links

x