Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাতিরঝিল থেকে তরুণের লাশ উদ্ধার

পরিবার জানিয়েছে রবিন মানসিকভাবে অসুস্থ। বাড়ি থেকে বের হয়ে কারও সঙ্গে যোগাযোগ করেন না

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পিএম

ঢাকার হাতিরঝিল লেকে ভাসমান অবস্থায় রবিন (২৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। জানা গেছে, মৃত্যু ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

শনিবার (২০ এপ্রিল) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ প্লাজার পেছনের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী বলেছেন, “লেকে লাশ ভাসতে দেখে পুলিশকে জানান পথচারীরা। পরিচয় শনাক্তের পর জানা গেছে, মৃত রবিনের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রামের খুলশীতে থাকতেন।”

রবিন/সংগৃহীত

ওসি বলেন, “ঢাকায় তার কোনো ঠিকানা নেই। তার স্ত্রী-সন্তান থাকলেও দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ নেই। পরিবার জানিয়েছে রবিন মানসিকভাবে অসুস্থ। বাড়ি থেকে বের হয়ে কারও সঙ্গে যোগাযোগ করেন না। এটা নিয়মিতই হয়।”

ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

   

About

Popular Links

x