Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবন সংলগ্ন গ্রামে ভেজাল মধু: দুইজনের পাঁচ বছর কারাদণ্ড

২০২০ সালে ৯২০ কেজি মধুসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ

আপডেট : ১৩ মে ২০২৪, ০৭:১৯ পিএম

ভেজাল মধু জব্দের মামলায় ফজলুর রহমান ও রবিউল ইসলাম নামে দুই ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন খুলনার আদালত। তাদের বাড়ি কয়রা উপজেলায়। কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সোমবার (১৩ মে) খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নিলা কর্মকার এ রায় ঘোষণা করেন। মামলায় খালাস দেওয়া হয় মোজাম সরদার ও দিদার সরদার নামে দুইজনকে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শিউলি আক্তার লিপি ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ২০২০ সালের ৯ মে কয়রা উপজেলার আমাদী গ্রাম থেকে ২৫টি ড্রামে রাখা ৯২০ কেজি ভেজাল মধু জব্দ ও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে ১৩ মে এ মামলার  রায় ঘোষণা করেন আদালত। রায়ে দুইজনকে সাজা এবং দুইজনকে বেকসুর খালাস দেন আদালত।

আমাদী গ্রাম সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় সেখানকার অনেকেই মধু আহরণ ও বিপণনে সংশ্লিষ্ট।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি খান মিজানুর রহমান, এপিপি শিউলি আক্তার লিপি। আসামিপক্ষে ছিলেন দীপঙ্কর কুমার।

   

About

Popular Links

x