Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইনমন্ত্রী: স্বাধীনতাবিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত

মন্ত্রী বলেন, আমি মনে করি, সাধারণ ছাত্র-ছাত্রী যারা এই আন্দোলনে আছেন তারা সরে যাবেন

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৩:৫৮ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘‘যারা বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল এবং যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করেছে, সেই প্রেতাত্মারা আজ কোটা সংস্কার আন্দোলনের নামে কিছুটা হলেও ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে, এটি অস্বীকার করতে পারব না। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি।’’

শুক্রবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‘আমি মনে করি, সাধারণ ছাত্র-ছাত্রী যারা এই আন্দোলনে আছেন তারা সরে যাবেন। আদালতের আদেশ তারা মানবেন। জনগণের অসুবিধা হয় এমন কাজ তারা করবেন না।’’

তিনি বলেন, ‘‘সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সুবিধা-অসুবিধা দেখা এবং সেটি যদি কেউ বাধাগ্রস্ত করে, সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।’’

   

About

Popular Links

x