দেশের বর্তমান পরিস্থিতে মূলধারার গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
একইসঙ্গে তিনি গুজব এড়াতে সাধারণ মানুষের প্রতি মূলধারার গণমাধ্যমে আস্থা রাখার আহ্বান জানান।
মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর মহাখালীতে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার পরিদর্শনে এসে এ আহ্বান জানান।
এ সময় প্রতিমন্ত্রী জানান, দেশে দ্রুতই ইন্টারনেট সেবা চালু করার জোর প্রচেষ্টা চলছে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সম্প্রতি "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এর ব্যানারে আন্দোলনে নামে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। যে আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রুপ নেয়। আন্দোলনকারী, সরকার সমরর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঘটে প্রাণহানির ঘটনা। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায়। অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন ডেটা সেন্টারে। ফলে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশ কারফিউ জারি করে। করা হয় সেনা মোতায়েন। নির্বাহী আদেশে ঘোষণা করা হয় তিন দিনের সাধারণ ছুটি।



সরকারি চাকরিতে ৯৩% নিয়োগ হবে মেধার ভিত্তিতে