Sunday, August 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

পার্থকে মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন।

তিনি জানান, আন্দালিব রহমান পার্থকে মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বিভিন্ন মহানগর, জেলা ও থানা-পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সারাদেশে আরও প্রায় ১,৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে ৬৪১ জনকে। এ নিয়ে গত ৮ দিনে (১৭-২৪ জুলাই) সারাদেশে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজার।

   

About

Popular Links

x