কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে দেশের বিভিন্ন কোথাও যদি কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকেন তাহলে তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (১ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত তিনজন এইচএসসি পরীক্ষার্থী আটকের খবর জানানো হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ হেফাজতে থাকা তিন জন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।



