Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:০২ পিএম

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

রবিবার (৪ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুইজনই পুরুষ এবং তারা পেশায় শ্রমিক। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।

দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. আবু হেনা মোহাম্মদ জামাল। তিনি বলেন, “তাদের নামপরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। জরুরি বিভাগে ২০ জনের বেশি আহত মানুষ এসেছেন।”

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, “হতাহতের সংখ্যা এখনো বলতে পারছি না। তবে, পুলিশ কোনো গুলি চালায়নি।”

   

About

Popular Links

x