Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুলিশ সদস্যদের সহযোগিতার আহ্বান, গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন তাদের সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০১:২১ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সদস্যদের স্ব স্ব ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন তাদের সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয়।

এর আগে গতকাল বুধবার পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন আইজিপি। এর পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন পথে তাদের সহযোগিতা করতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা, ছাত্র-ছাত্রী ও আপামর জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

খুদে বার্তায় আরও বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে “বাধার সম্মুখীন হচ্ছেন” বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা পাওয়া যায়নি।

গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x