Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাবিতে চলছে বন্যার্তদের জন্য ‘ফান্ড রেইজিং’ কার্যক্রম

সরকারি সাহায্যও চলমান রয়েছে

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৫:০০ পিএম

আকস্মিক বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের ৯ টি জেলা। ইতোধ্যে এসকল জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী ও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ পরিস্তিতিতে বন্যার্তদের সহায়তার জন্য ফান্ড রেইজিং কার্যক্রম শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে তারা দলবদ্ধভাবে প্রথমে বঙ্গবন্ধু হলে এবং পরবর্তীতে শাহবাগ ও কাটাবন মোড়ে এই কার্যক্রম পরিচালনা করে।

এ সম্পর্কে জানতে চাইলে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মো. শামছুল হক ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমরা আমাদের জায়গা থেকে বন্যাদূর্গত মানুষদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা কয়েকটি টিমে বিভক্ত হয়ে বঙ্গবন্ধু হলের আশেপাশের মার্কেট, দোকানপাট, শাহবাগের পথচারীদের কাছ বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করেছি। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও আমরা অর্থ সংগ্রহ করছি। ইতোমধ্যে বেশ ভালো সাড়াও পেয়েছি। আমরা আশাকরি খুব দ্রুত এই সংকটময় পরিস্থিতি কেটে যাবে।”

উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যায় দেশের ৯টি জেলা প্লাবিত হয়েছে। এর সঙ্গে ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়াকে দায়ী করছেন অনেকে।

   

About

Popular Links

x