Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন ড. নিয়াজ আহমেদ খান

তিনি বিশ্ববিদ্যালয়টির ৩০তম উপাচার্য হতে যাচ্ছেন

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৫:৫৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এর উপ-উপচার্য ও ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

ইতোমধ্য এ বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে  গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে চাপের মুখে ১০ আগস্ট পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। ড. নিয়াজ আহমেদ খান তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। 

ড. নিয়াজ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্যের দায়িত্বও পালন করেছেন। তিনি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে তিনি অবদান রেখেছেন।

   

About

Popular Links

x