Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক ১৮ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পিএম

আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদসহ ১৮ মন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।

দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া মন্ত্রীরা হলেন: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রবাসী ও কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুল হক, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

এছাড়াও বেশ কয়েকজন সংসদ সদস্যের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এর আগে দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম সাবেক ১০ মন্ত্রী ও তিন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন।

   

About

Popular Links

x