Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইজিপি: জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই

ময়নুল ইসলাম বলেন, ‘জেল থেকে জামিনে জঙ্গি সদস্যদের মুক্তির যে বিষয়টা বলা হচ্ছে সেটা আসলে বিগত সরকারের আমলের’

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:২০ পিএম

দেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. ময়নুল ইসলাম। তিনি বলেছেন, “হিজবুত তাহরীরের মূল মিডিয়া সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। তথাকথিত পতাকা নিয়ে ঝটিকা মিছিল করায় তিনজনকে গ্রেপ্তার করেছি। সুতরাং জঙ্গি তৎপরতা করার কোনো সুযোগ নেই।”

সোমবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ময়নুল ইসলাম বলেন, “জেল থেকে জামিনে জঙ্গি সদস্যদের মুক্তির যে বিষয়টা বলা হচ্ছে সেটা আসলে বিগত সরকারের আমলের। তারা কোনো কারণে তখন বের হতে পারেনি বা বের হয়নি। আর যারা বের হয়েছে তাদের উপর আমাদের নজরদারি অব্যাহত আছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যক্রম বা জঙ্গি কার্যক্রমে জড়িত হয় তাদের আর বাইরে আসার সুযোগ নেই।”

এবার নিরাপত্তা অন্যান্যবারের তুলনায় জোরদার করা হয়েছে- কোনো নাশকতার তথ্য আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। কিন্তু তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে।”

   

About

Popular Links

x