Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

৮টি হত্যা মামলায় ৪৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

এর আগেও ৩ মামলায় ১৮ দিনের রিমান্ডে ছিলেন তিনি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৮ জন নিহতের ঘটনায় আলাদা আলাদা মামলায় ৪৩ দিনের রিমান্ডে সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (৮ অক্টোবর) পৃথক ৮ হত্যা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

যাত্রাবাড়ীতে ৭ জনের মৃত্যুতে দায়ের করা ৭টি মামলায় ৩৮ দিন এবং নিউমার্কেটে তাহির হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে। পৃথক মামলায় তার রিমান্ডের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এরপর দুইপক্ষের শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন আদালত।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী বলেন, “এর আগেও ৩ মামলায় ১৮ দিনের রিমান্ডে ছিলেন। আবার ৪৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজনীতি ও প্রতিহিংসার কারণে তাকে মামলা দিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে।”

তাকে আদাবর, কদমতলী, যাত্রাবাড়ী থানার কয়েকটি মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

চৌধুরী মামুনকে যাত্রাবাড়ী থানার সাতটি মামলায় ৩৮ দিন এবং নিউ মার্কেট থানার একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৪ সেপ্টেম্বর সাবেক আইজিপিকে গ্রেপ্তার করে পুলিশ।

   

About

Popular Links

x