Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

ঢাকার ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৮:২৪ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, “ঢাকার ইস্কাটন এলাকা থেকে রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

   

About

Popular Links

x