Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিহতদের সবাই পুরুষ বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:২৫ এএম

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৭ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে মল্লিকপুরের করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে নিহতদের সবাই পুরুষ। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।

তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, “ঢাকা থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে আমতলীগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সকলে খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিল।”

নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।

   

About

Popular Links

x