ঢাকার সাভারে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার নামে এক নারী।
রবিবার (৩ নভেম্বর) এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার ভোরে ওই হাসপাতালে স্বাভাবিকভাবে ৪ কন্যাসন্তানের জন্ম দেন ফারজানা আক্তার। ফারজানা আক্তার নরসিংদীর মনোহরদী থানার মাদুশাইল গ্রামের বাহরাইন প্রবাসী মজনু মিয়ার স্ত্রী।
ফারজানা আক্তার বলেন, ‘‘আমার ১১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তখন স্বাভাবিক প্রসব হয়েছিল। এবার আল্ট্রাসনোগ্রাম করে আগেই জানতে পারি আমি একসঙ্গে তিন সন্তানের মা হচ্ছি। তাই প্রসব ব্যথা উঠলে এক আত্মীয়ের পরামর্শে সাভারে এসে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। পরে জানতে পারি আমি একসঙ্গে চার মেয়ে সন্তানের মা হয়েছি।’’
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির উদ্দিন বলেন, “নরসিংদী থেকে আসা এক গৃহবধূ একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও চার নবজাতক সুস্থ রয়েছেন।”



