Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হানিফ ফ্লাইওভারে চলন্ত ট্রাকে আগুন

দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৯ এএম

ঢাকার হানিফ ফ্লাইওভারে একটি চলন্ত ট্রাকে হঠাৎ আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে আগুন লাগার খবর পান। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তবে ট্রাকে কীভাবে আগুন লেগেছে এবং হতাহতের কোনো খবর তাৎক্ষণিক জানাতে পারেনি পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

   

About

Popular Links

x