Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইসিটি অধ্যাদেশ অনুমোদন, ধারণ করা যাবে বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

‘‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে বিচার প্রক্রিয়া সংরক্ষণের প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার প্রক্রিয়ার অডিও ও ভিডিও করার বিধান রাখা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। কিছু কিছু অপরাধের স্থল ঠিক করা ছিল বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমলযোগ্য কোনো অপরাধ সংগঠিত হয় সেগুলোও নতুন সংশোধনীর মাধ্যমে বিবেচনায় নেওয়া যাবে।’’

শেখ আব্দুর রশীদ আরও বলেন, ‘‘একটি বিষয়ে অনেক আলোচনা হয়েছে- পাবলিক হিয়ারিং হবে কিনা। অনেক সময় দেখা যায় কেউ কেউ ছবি নিতে চান, কোর্ট-প্রসিডিংয়ের ভিডিও-অডিও এগুলো রেকর্ড করতে চান। আমরা মডার্ন হয়েছি, প্রগ্রেসিভ হয়েছি, আলাপ-আলোচনা হয়েছে যে, কোর্টের ডিসকাশনে ছেড়ে দিতে পারি। পরবর্তীকালে রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা অডিও-ভিডিও রেকর্ডিং করতে পারেন। আইনে সেই প্রভিশনটা রাখা হয়েছে। ঐতিহাসিক প্রয়োজনে ট্রাইব্যুনাল এগুলো রেকর্ড করতে পারবে। তবে এগুলো বাইরে সম্প্রচার হবে না। গণমাধ্যমের এটা করার সুযোগ থাকবে না।’’

তিনি আরও বলেন, “আইসিটি আইনের কমপক্ষে ২০টি ধারায় সংশোধন আনা হয়েছে।’’

   

About

Popular Links

x