Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএ সদস্য নিহত

অভিযান এখনও চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৬ পিএম

বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সদস্যদের গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সদস্য নিহত হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেএনএ’র ওই গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালানো হলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ৩ কেএনএ সদস্য নিহত হয়েছে। অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

অভিযান এখনও চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

   

About

Popular Links

x