কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন রেললাইনের ওপর থাকা অটোরিকশার পাঁচ যাত্রী। আহত হয়েছেন আরও দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা “চট্টলা এক্সপ্রেস” ট্রেনটি সকালে বুড়িচং উপজেলার কালিকাপুর রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরও তিনজন।
ওসি আজিজুল হক জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করবে।



বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ কেএনএ সদস্য নিহত