Sunday, July 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে আসা ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক।

আটকদের মধ্যে একজন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও তার মেয়ে মহিমা রহমান, আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মিল্টন সূত্রধর, টাঙ্গাইলের নাগরপুরের তাইজুল ইসলাম, রংপুরের সাইফুল ইসলাম সিহাব, নওগাঁর সেলিম হোসেন, গোপালগঞ্জের মো. রানা এবং দোহারের সালাউদ্দিন।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ১৬ ডিসেম্বর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। তার নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্যর কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় পরিদর্শন ছাউনির পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন।

খবর পেয়ে ডিএমপি (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ ফুলের তোড়াসহ সাতজন নেতাকর্মীকে আটক করে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, “দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় সাতজনকে আটক করা হয়েছে।”

   

About

Popular Links

x