Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, পলকের স্বীকারোক্তি

তাজুল ইসলাম বলেন, ‘বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন পলক’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তাজুল ইসলাম বলেন, “বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন পলক। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।”

গণঅভুত্থানের ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনাইদ আহ্‌মেদ পলক বলেছিলেন, “ডেটা সেন্টারে আগুন, সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়।”

তার এসব তথ্যও অসত্য ছিল বলে জানান প্রসিকিউটর তাজুল ইসলাম।

জুলাইয়ে কোটা আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে গত ১২ ডিসেম্বর  জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের নির্দেশে গতকাল তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়।

   

About

Popular Links

x