Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিয়ের অনুষ্ঠানের ভিডিওগ্রাফারকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনা, নিহত ৩

মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও ইমন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ এএম

কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী নিহত হয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আড়াইওরা এলাকার বাসিন্দা আহাদ হোসেন, ভুবনগড় এলাকার মিনহাজুল ও বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার মোহাম্মদ ইমন।

নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় এক মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও ইমন। যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজনই মারা যান।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, “রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পালপাড়া এলাকার বুড়িচং সড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

   

About

Popular Links

x