Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

তবে এখনও কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায় নি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টায় একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে তা আশপাশের কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে পৌঁছায় কুমিল্লার ৩টি স্টেশনের ফায়ার কর্মীরা। ৬টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় রাত দেড়টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সেমাবার সকাল সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক লিটন দাস।

তিনি জানান, খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস কাজ শুরু করলেও আগুননিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এরপর দাউদকান্দি ফায়ার স্টেশন ও পরে রাত ১২টা ২০ মিনিটে কুমিল্লার ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।

ফায়ার সার্ভিস কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে একটি মিষ্টি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত। প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে তদন্তের পর। ক্ষতিগ্রস্ত সবগুলোই ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তবে এখনও কোনো নিহত বা আহতের খবর পাইনি।”

এ ঘটনায় বাজারের ব্যবসায়ী রমিজ উদ্দিন বলেন, “মাধাইয়া বাজারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশেই অবস্থিত। রাতে আগুন লাগার খবরে স্থানীয় বাসিন্দা এবং মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালকরাও নেমে পড়েন আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে। এতে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের মাধাইয়া থেকে দুই প্রান্তে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।”

   

About

Popular Links

x