Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৪

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার মুনসিবাজার এলাকায় একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ফায়ার ট্রাক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে বলে জানান ওই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম।

তিনি জানান, মাইক্রোবাসটি একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন এসে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী মাইক্রোবাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়।

   

About

Popular Links

x