Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আসছে শৈত্যপ্রবাহ, যেসব জেলায় শীত পড়বে বেশি

ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে বাড়তে পারে শীতের তীব্রতা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম

বেশ কয়েকদিন বিরতির পর সারাদেশে আবারও জেঁকে বসতে শুরু করেছে শীত। বুধবার (৮ জানুয়ারি) ঢাকাসহ প্রায় সব জেলায় লম্বা সময় ধরে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। ঠাণ্ডা বাতাসের সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও।

ইতোমধ্যেই কমতে শুরু করেছে ঢাকার তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থায় বাংলাদেশের ওপর দিয়ে আগামী কয়েক দিনের মধ্যে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই শৈত্যপ্রবাহটি মৃদু থেকে মাঝারি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা গড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এ অবস্থায় ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার রাতে থেকেই সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

১৪ জানুয়ারির পর আগামী সপ্তাহের শেষের দিকে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শৈত্যপ্রবাহ চলাকালে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গায় শীত বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

   

About

Popular Links

x