Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিএমডিএর চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান এ ভিত্তিপ্রস্থর স্থাপন করেন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম

বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় এর আওতাধীন বাস্তবায়নকারী সংস্থা বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের আওয়তায় ১০তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৬তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন বিএমডিএর চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এ ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।

প্রধান কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব)।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, উপ-পরিচালক সেবা মাহফুজুল হক, হিসাব নিয়ন্ত্রক রোকনুজ্জামান বিশ্বাস ও সিবিএ রাজ (২০৮৮), সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুকসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দসহ সকলে উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

   

About

Popular Links

x