Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আসছে আরেকটি শৈত্যপ্রবাহ

আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম

আগামী সপ্তাহেই দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে আরেকটি শৈত্যপ্রবাহ। ১৯-২২ জানুয়ারির মধ্যে মাঝারি ধরনের এই শৈত্যপ্রবাহ হতে পারে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়। 

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভবনা রয়েছে। এছাড়াও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়াও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়াও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

আগামী ৫ দিনের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

   

About

Popular Links

x