Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:১৭ পিএম

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সারাদেশে মোট ১৯টি কেন্দ্রের মধ্যে ঢাকায় ১৬টি কেন্দ্রে হবে এ পরীক্ষা।

এই পরীক্ষা চলাকালে শুক্রবার সকাল ১০টা থেকে ১ ঘণ্টা কেন্দ্রসংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, বাণিজ্য অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল অ্যান্ড কলেজ, বকশীবাজারে বেগম বদরুন্নেছা সরকারি কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, নিউ বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, মিরপুরে সরকারি বাঙলা কলেজ এবং মহাখালীতে সরকারি তিতুমীর কলেজে ভর্তি পরীক্ষা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরীক্ষাকেন্দ্র–সংলগ্ন সড়কগুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট–সংলগ্ন সড়ক, বেইলি রোড, মগবাজার-কাকরাইল সড়ক, নিউমার্কেট-আজিমপুর সড়ক, বেগম রোকেয়া সরণি, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ–সংলগ্ন সড়কে গাড়ি চলাচল বেড়ে যাবে। তাই এই সড়কগুলো যথাসম্ভব পরিহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো।”

   

About

Popular Links

x