Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেডিকেল কলেজে আসন বাড়ানো প্রসঙ্গে যা বললেন স্বাস্থ্য উপদেষ্টা

শুক্রবার অনুষ্ঠিত হলো মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম

দেশের মেডিকেল কলেজগুলোর মানোন্নয়ন না হলে ভালো চিকিৎসক তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এজন্য চিকিৎসা বিজ্ঞানের এই বিদ্যাপীঠগুলোয় আসন সংখ্যা না বাড়িয়ে মান বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “আসন বৃদ্ধির কী দরকার আছে? যদি মান ঠিক রাখতে না পারি, প্রফেসর দিতে না পারি, ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কিভাবে তৈরি হবে? কাজেই আমাদের এগুলো ভাবতে হচ্ছে, ভাবার চেষ্টা করছি।”

এছাড়াও সরকারি হাসপাতালগুলোকে সরকারি মেডিকেল কলেজে উন্নীত করার কথা সরকারের ভাবনায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশের সরকারি ৩৮টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৫,৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬,২৯৩টি।

   

About

Popular Links

x