Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিঠা উৎসবের আয়োজন করছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

ডিএসইসির রজত জয়ন্তী উপলক্ষে এ পিঠা উৎসব আয়োজন করা হচ্ছে

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম

বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) রজত জয়ন্তী উপলক্ষে পিঠা উৎসব আয়োজন করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে উৎসবটি অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় থাকবেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক এবং সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

এছাড়াও পিঠা উৎসব কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন- ডিএসইসির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান। উৎসবের মূল উদ্দেশ্য বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সংস্কৃতিকে সাব-এডিটরস কাউন্সিলের সকল সদস্যের কাছে পৌঁছে দেওয়া।

ডিএসইসি পিঠা উৎসব-২০২৫ এর পোস্টার

উৎসবে থাকবে নানান রকমের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী এবং স্বাদের আসর। এটি শুধু খাদ্য উৎসব নয়, বরং বাংলার শিকড়কে অনুভব করার এক অনন্য সুযোগ। তবে অনুষ্ঠানটি শুধু ডিএসইসির সদস্যদের জন্য প্রযোজ্য।

   

About

Popular Links

x