Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আত্মগোপন থেকে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যার মামলা রয়েছে তার বিরুদ্ধে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম

সৌদি আরব থেকে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সোমবার দিবাগত মধ্য রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন যথাক্রমে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে সে বিদেশে আত্মগোপন করে। তাই তাকে আটক করতে দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়।

ওসি সামছুদ্দিন ইলিয়াস বলেন, “আজ ভোর ৪টার দিকে ডিএমপির বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানানো হয়। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে দেবিদ্বার থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বিকেলের মধ্যেই তাকে আদালতে সোপর্দ করা হবে।”

   

About

Popular Links

x