Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইজতেমা ময়দানের ২ কিলোমিটারের মধ্যে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

আখেরি মোনাজাত চলাকালীন ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়লে আতঙ্ক-হুড়োহুড়িতে অন্তত ৪০ মুসল্লি আহত হন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৭ পিএম

ইজতেমা ময়দানসহ আশপাশের ২ কিলোমিটার এলাকার মধ্যে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা ২০২৫ চলমান রয়েছে। বিশ্ব ইজতেমা দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হয়। উক্ত মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকার দুই কিলোমিটারের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অনুমতি ব্যতীত ২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিওসহ অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও সরকারি সংস্থা কর্তৃক বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারের সংখ্যা ও ড্রোন উড্ডয়নের সময় সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবিকে পূর্বে অবগত করার জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলাকালীন সময় একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নিচে পড়ে গেলে আতঙ্ক-হুড়োহুড়িতে অন্তত ৪০ জন মুসল্লি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

   

About

Popular Links

x