Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত

বিরামপুরের ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রমের সময় ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ এএম

দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকের চালক মাহবুবুর রহমান ও হেলপার আরিফ হোসেন। তারা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের বাসিন্দা।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, দিবাগত রাত ১টার দিকে বিরামপুরের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে গেলে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলা করা হবে। স্থানীয় পুলিশের সহযোগিতায় রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরানো হচ্ছে। ফলে কিছুক্ষণের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। তবে ট্রেন চলাচল ঠিক স্বাভাবিক রয়েছে।

স্থানীয় মতিয়ার রহমান ও আজিবর রহমান জানান, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।

এদিকে দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল রাতে সাময়িক বন্ধ থাকলেও ভোর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার উপর ট্রাকটি পড়ে থাকায় দীর্ঘ যানজটের কারণে দিনাজপুর, ঢাকা ও রুটে সকল যানবাহন চলাচল বিঘ্ন ঘটে ।

   

About

Popular Links

x