Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাঙচুর-লুটপাটের অভিযোগে ঢাকায় ‘সমন্বয়ক’ পরিচয় দেওয়া একজনসহ আটক ১৪

আটক ব্যক্তিদের কলাবাগান পুলিশের কাছে হস্তান্তর করা হয়

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১১:৩৬ এএম

অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক পরিচয় দেওয়া সালাহউদ্দিন সালমানসহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটক করার পর তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাতে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

জানা যায়, কলাবাগান থানার সমন্বয়ক পরিচয় দেওয়া সালাহউদ্দিন সালমানসহ কয়েকজন ঢাকার রাসেল স্কয়ারের একটি অফিসে গিয়ে ভাঙচুর করেন। এসময় তারা সেখান থেকে কিছু টাকা ও ৪টি কম্পিউটার নিয়ে নেন। সেনাসদস্যরা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের আটক করেন। ঘটনার একপর্যায়ে কলাবাগান থানা-পুলিশও ঘটনাস্থলে যায়। পরে আটক ব্যক্তিদের কলাবাগান পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারিক লতিফ গণমাধ্যম প্রথম আলোকে বলেন, “যৌথ বাহিনীর অভিযানে ১৪ জন আটক হয়েছেন। ভাঙচুর ও লুটপাট ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।”

   

About

Popular Links

x