Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আতশবাজি শ্বাসনালিতে প্রবেশ করে এক শিশুর মৃত্যু, দুই কিশোরের হাত-চোখ ক্ষতিগ্রস্ত

আতশবাজি বিস্ফোরণে পটুয়াখালীতে পৃথক এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০২:৩২ পিএম

পটুয়াখালীতে আতশবাজি দিয়ে খেলতে গিয়ে মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও পৃথক ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

রবিবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাফী স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীর ছাত্র ছিলেন। 

এছাড়াও রবিবার রাত সাড়ে ৮টার দিকে আতশবাজি ফাটাতে গিয়ে বেলাল তালুকদার (১৬) ও তার চাচাতো ভাই মো. রাব্বির (১৫) হাতের একাংশ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত রাফির মামা আবুল বাশার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার রাতে রাফি তার বসত-ঘরের পাশে অবস্থান করে একটি আতশবাজি ফাটান। এসময় অতিরিক্ত মাত্রায় বিস্ফোরণ এবং বিকট শব্দ হয়ে আতশবাজির অংশ বিশেষ রাফির গলায় ভেদ করে শ্বাসনালিতে প্রবেশ করে। এসময় রাফি গলা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়ে অচেতন হয়ে পরে। পরে টের পেয়ে রাফির পরিবার তাৎক্ষনিকভাবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রাফিকে মৃত ঘোষণা করেন। 

অপর ঘটনায় আহত বেলাল ও রাব্বির ফুফা সিদ্দিকুর রহমান বলেন, “রবিবার রাত সাড়ে ৮টার দিকে বেলাল ও রাব্বি একটি আতশবাজি হাতে নিয়ে ফাটানোর প্রস্তুতি নেয়। এসময় আতশবাজিটি হাতে রাখা অবস্থায় বিস্ফোরিত হয়। এতে বেলালের ডান হাতের তালু আঙুলসহ একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বেলালের বাম চোখে প্রচণ্ড আঘাত লাগে।

তিনি আরও বলেন, “এছাড়াও আতশবাজি বিস্ফোরণের সময় বেলালের সঙ্গে থাকা তার চাচাতো ভাই রাব্বির ডান হাতের তালু এবং আঙুল ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত দুজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন। ডাক্তার বলেছেন বেলালের হাতে একটি অংশ কাটা লাগতে পারে। তাই দুজনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।”

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ডিউটিরত ডাক্তার নয়ন সরকার জানান, আতশবাজির একটি অংশ রাফি শ্বাসনালিতে প্রবেশ করে মারাত্মাক আঘাত করেছে। যে কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “এছাড়াও আতশবাজির ঘটনায় আরও দুই জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের হাত ও চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x