Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের শুভেচ্ছা জানাতে ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন শেহবাজ শরিফ

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৪:৪২ পিএম

বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সোমবার (৩১ মার্চ) ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে এই শুভেচ্ছা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরেরও আমন্ত্রণ জানান দেশটির প্রধামন্ত্রী।

শেহবাজ শরিফ তার এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, ফোনালাপে তিনি পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করার জন্য যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, “আমরা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি।”

শেহবাজ শরীফ জানান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ২২ এপ্রিল ঢাকা সফর করবেন একটি বাণিজ্য প্রতিনিধি দলসহ। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধির উপর আলোচনা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা এবং একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন বলেও উল্লেখ করেছেন শেহবাজ শরিফ। 

   

About

Popular Links

x