Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের দিন দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৯:৪৮ পিএম

নড়াইলের লোহাগড়ায় দুপক্ষের সংঘর্ষে আকবার শেখ (৬৮) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ায় এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

নিহত আকবার শেখ লাহুড়িয়া পশ্চিমপাড়ার মেকরেত শেখের ছেলে। তিনি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ায় মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ঈদের দিন সোমবার ঈদের দিন বিকেলে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মনিরুল গ্রুপের আকবর শেখকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ মিল্টন জমাদ্দারের লোকজন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

   

About

Popular Links

x