Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গুলশানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম

রাজধানী ঢাকার গুলশান কালাচাঁদপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে নিলয় গায়েন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ফুডপান্ডার রাইডার ছিলেন।

বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ। 

তিনি জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে গুলশান কালাচাঁদপুরের একটি মেসের রুম থেকে নিলয় গায়েনে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই রাজু আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি-না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।”

নিলয় গায়েন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার চাওচা গ্রামের মৃত নিখিল গায়েনের ছেলে। তিনি গুলশান কালাচাঁদপুরের ওই মেসে ভাড়া থাকতেন।

   

About

Popular Links

x