Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

বিডিআর সদস্যরা ক্ষতিপূরণসহ তাদের চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত বিডিআর সদস্য ও তাদের পরিবার।

রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলার আশপাশে অবস্থান নেন। চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

আন্দোলনে অংশ নেওয়া তারেক আজিজ নামে একজন সংবাদমাধ্যমকে বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি, ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো বিশৃঙ্খলা করতে এখানে আসিনি, দাবি আদায়ের জন্য এসেছি।”

পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে হয়েছে রায়ট কার, জলকামান। এ কর্মসূচি ঘিরে পিলখানার সামনে জিগাতলা বিজিবি ৪ নং গেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য।

ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে বিজিবি হেডকোয়ার্টারের ৪ নং গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে আসাদের অবস্থান না নিতে অনুরোধ জানাতে দেখা যায়।

   

About

Popular Links

x