সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন দিকনির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তারা তাদের স্ত্রী, স্বামী ও সন্তানদের সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন না।
এছাড়া জরুরি কারণ ছাড়া সরকারের উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবরা তাদের একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিবদের (এপিএস) সফরসঙ্গী হিসেবে বিদেশ ভ্রমণে নিতে পারবেন না।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সম্প্রতি এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। নির্দেশনাটি সংশ্লিষ্ট সকলকে জানানোর জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে।



