Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

উত্তরায় কেন্দ্র থেকে বের হয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

আজমপুর বিএনএস সেন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পিএম

রাজধানী ঢাকার উত্তরায় ট্রাকের ধাক্কায় নাঈম (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি এ বছর উত্তরা হাই স্কুল এন্ড কলেজ থেকে (কমার্স) এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।

সহপাঠীরা জানান, রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে বের হয়ে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনের সড়কে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।

সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ওমেন্স হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে বিকেল সোয়া ৩টার ঢাকা মেডিকেল কলেজ (ঢাকা) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার সঙ্গে থাকা সহপাঠীরা এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, নাঈমের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

সহপাঠীরা জানান, নাঈমের বাবার নাম নজরুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। বর্তমানে উত্তরা পাকুরিয়া এলাকায় বসবাস তাদের।

এদিকে এ ঘটনায় ট্রাকটিকে আটক করেছেন স্থানীয় জনতা। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।

   

About

Popular Links

x