Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি থেকে গ্রেপ্তার ৫

মানিকগঞ্জে চারুশিল্পীর বাড়িতে অগ্নিসংযোগের মামলায় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ০৪ মে ২০২৫, ১২:৩৪ পিএম

পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাসায় তারা আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

রবিবার (৪ মে) সকালে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ জানান, শুক্রবার রাত ও শনিবার দিনভর রাজধানীতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাসায় অভিযান চালিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তাররা হলেন মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. উজ্জ্বল হোসেন (৩৫), যুবলীগের কর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা (৩৫), জেলা ছাত্রলীগের কর্মী হৃদয় হোসেন (২৪) ও আবিদ হাসান (২৪)।

ওসি এসএম আমানউল্লাহ বলেন, “গ্রেপ্তারদের রবিবার দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।” 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার মামলায় এ পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো।

মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (এসআই) মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, “গত ১৫ এপ্রিল গভীর রাতে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রেক্ষিতে তদন্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

   

About

Popular Links

x