Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাবির শিক্ষককে মারধরের অভিযোগে আটক ১

মারধরের প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৯ মে ২০২৫, ১২:১৩ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন।

এ ঘটনায় রাসেল নামে অভিযুক্ত একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। অভিযুক্ত রাসেল শাবি সংলগ্ন আখালিয়া নেহারীপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার (১৯ মে) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।

এর আগে, রবিবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আখালিয়া এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। আহত শিক্ষককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক শফিকুল ইসলাম ব্যক্তিগত গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। পথে আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের কাছাকাছি এলে এক ব্যক্তি হঠাৎ মোটরসাইকেল নিয়ে তার গাড়ির সামনে আসে। এ সময় গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে ওই মোটরসাইকেল চালক ওই শিক্ষককে মারধর করেন।

শিক্ষককে মারধরের বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এসে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এসময় শিক্ষকের গায়ে হাত তোলা ওই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা। পরে রাত ২টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

   

About

Popular Links

x