Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নুসরাত ফারিয়া সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

‘তাকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে বলতেন, ছেড়ে দিয়েছে’

আপডেট : ১৯ মে ২০২৫, ০১:৩৯ পিএম

অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, “তাকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে বলতেন, ছেড়ে দিয়েছে। আর এখন বলছেন কেন ধরা হলো।”

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মিটিং শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তার নামে মামলা থাকলে আপনি কী করবেন? বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার ব্যাপারে একটি পলিসি আছে। এই পলিসির আওতায় যারা পড়ে তাদেরই আটকানো হয়।”

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নিরীহ কোনো লোক যেন কোনো অবস্থাতেই শাস্তি ভোগ না করেন সে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।”

“নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা বিব্রতকর” সংস্কৃতি উপদেষ্টার এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সংস্কৃতি উপদেষ্টা কী বলেছেন জানি না। তিনি যা বলেছেন সেটি তার ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে।”

   

About

Popular Links

x