Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা ইইউর

‘বাংলাদেশের শান্তিরক্ষীদের এই কর্মকাণ্ড আমাদের নিরাপদ রাখে এবং বাংলাদেশের সমৃদ্ধিতেও সহায়তা করে’

আপডেট : ২৯ মে ২০২৫, ০৯:৫৯ এএম

১৯৮৮ সাল থেকে বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন উল্লেখ করে তাদের এই ভূমিকার প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে) এক বার্তায় ঢাকাস্থ ইইউ দূতাবাস এ কথা জানিয়েছে।

বার্তায় বলা হয়, সংঘাতের অবসান ও প্রাণ রক্ষার এই প্রচেষ্টার স্বীকৃতি জানাই আমরা। জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের প্রতি ইইউ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের শান্তিরক্ষীদের এই কর্মকাণ্ড আমাদের নিরাপদ রাখে এবং বাংলাদেশের সমৃদ্ধিতেও সহায়তা করে।

এদিকে জাতিসংঘের তথ্যে বলা হয়েছে, ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে প্রথম শান্তিরক্ষী মিশন চালুর পর থেকে এখন পর্যন্ত ৭১টি মিশনে ২ কোটির বেশি নারী-পুরুষ জাতিসংঘের পতাকার অধীনে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে ১১৯টি দেশের ১ লাখের বেশি সামরিক, পুলিশ ও বেসামরিক কর্মী ১১টি শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করছেন। তারা বেসামরিকদের সুরক্ষা এবং শান্তি প্রচেষ্টায় সহায়তা করছেন।

এ বছরের শান্তিরক্ষী দিবসের প্রতিপাদ্য, “শান্তিরক্ষার ভবিষ্য”। এটি দ্রুত পরিবর্তনশীল জটিল বিশ্বে শান্তিরক্ষা অভিযানের বিবর্তিত চরিত্রকে প্রতিফলিত করে।

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তিরক্ষা মিশনগুলো আধুনিক ও অভিযোজিত করতে সক্রিয়ভাবে কাজ করছে জাতিসংঘ।

   

About

Popular Links

x