Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সন্ধ্যায় কারামুক্তি, রাতেই ফের ডাকাতির চেষ্টা

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ৪০ মামলার এক আসামিসহ গ্রেপ্তার ৩ জন

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৭:০৭ পিএম

কুমিল্লায় সন্ধ্যায় জেলাখানা থেকে জামিনে বেরিয়ে রাতেই ফের পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ। এসময় আরও দুজন পালিয়ে যান। 

বুধবার (৪ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. নাজির আহমেদ খান এসব তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার (৩ জুন) রাতে কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন যুবক হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লবপুর গ্রামের খায়রুল ইসলাম (৩০), সদর উপজেলার বাহুরূপা গ্রামের মোহাম্মদ রকিবুল হাসান রিয়াদ (২৮) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার নয়াকান্দি গ্রামের মো. সোহাগ মোল্লা (৩৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মঙ্গলবার রাতে টমসম ব্রিজ এলাকায় তল্লাশিকালে উপপরিদর্শক (এসআই) খাজু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার জন্য সংকেত দিলে যাত্রীবেশে থাকা খায়রুল হাসান পুলিশের দিকে অস্ত্র তাক করেন। এ সময় খাজু মিয়া খায়রুল হাসানকে ঝাপটে ধরেন। উপস্থিত অন্যান্যদের সহযোগিতায় মো. রাকিবুল হাসান রিয়াদ ও সোহাগ মোল্লাকেও আটক করা হয়। এসময় আরও দুই যুবক পালিয়ে যান। আটকদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয় ।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ৪০ মামলার আসামি খায়রুল ও ১৬ মামলার আসামি মো. রাকিবুল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে জামিনে জেল থেকে বের হন। পরে রাত সাড়ে ১০টায় তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্য বের হন।

তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে নেওয়ার পর তাদের রিমান্ড চাইবে পুলিশ।

   

About

Popular Links

x