কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী বিচ পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “সৈকতে ভেসে যাওয়ার সময় দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
সৈকতে উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, বাবা ছেলে একসঙ্গে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করেন। একপর্যায়ে তারা মৃত্যু বরণ করেন।
নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।



